শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে ঠান্ডার কারণে বাড়ছে রোগের প্রকোপ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পর ঠান্ডা বাড়ছে। কুয়াশার কারণে দিনের বেলা সূর্যের দেখা পাওয়াই দুস্কর। আর ঠান্ডার কারণে বাড়ছে রোগের প্রকোপ। ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, শ্বাস, জ্বর ও ভাইরাল ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন নবজাতক, শিশু ও বৃদ্ধরা। বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ। হবিগঞ্জ জেলায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হবিগঞ্জ সদর হাসপাতাল সহ কোনো কোনো হাসপাতালে শয্যার চেয়ে দ্বিগুণ ও তিন গুণ রোগী ভর্তি হচ্ছেন। ঠান্ডার কারণে মারা যাচ্ছে অনেক শিশু। কয়েক দিন ধরে ঠান্ডাজনিত রোগ নিয়ে আসা শিশুদের চাপ বেড়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে। সরেজমিনে হবিগঞ্জ সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, তিল ধারনের ঠাই নেই। শিশু বৃদ্ব সহ প্রায় শতাধিক মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। জরুরি বিভাগ ও বহির্বিভাগে আসা রোগীর অভিভাবকরা বেশিরভাগই নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশি, শাসকষ্টের কথা বলছেন। চিকিৎসকরা শারীরিক অবস্থা দেখে ভর্তি করছেন। বাকিদের চিকিৎসা পরামর্শ দিয়ে বাড়ি পাঠাচ্ছেন। তবে রোগীর স্বজনরা জানান, একমাত্র খাবার স্যালাইন ছাড়া কিছুই মিলছে না সদর হাসপাতালে। প্রয়োজনের বেশি উষ্ণতায় শিশুকে রাখা যাবে না জানিয়ে চিকিৎসকগন বলেন, অনেক সময় দেখা যায় মা-বাবা শিশুকে অতিরিক্ত কেয়ার করতে গিয়ে বেশি উষ্ণতা দিয়ে ফেলছেন। এতে শিশুর শরীর থেকে যে ঘাম বের হয় সেটি তার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এছাড়া সারাদিন দরজা-জানাল বন্ধ রাখা যাবে না। ঘরে আলো-বাতাস প্রবেশ করতে দিতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া শিশুকে নিয়ে বাইরে যাওয়া যাবে না। এছাড়া শিশুর সুষম খাদ্য নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com