সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের সাইফুল ও আলমগীর বানিয়াচঙ্গের ৯ হত্যা মামলার আসামী

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কারাবন্দি সাইফুল জাহান চৌধুরী (৫০) ও আলমগীর চৌধুরী (৩৮) কে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার বিজ্ঞ আলালত পুলিশের আবেদনের শুনানি শেষে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করে শ্যোন এরেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেলে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরীকে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আবেদন করেন। রবিবার (৮ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হলে উপরোক্ত আদেশ দেন আদালত। আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৫০ ও তার শ্যালক এবং নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আলমগীর চৌধুরী (৩৯)। জানা যায়- ২০২৪ সালের ১৮ জানুয়ারী রাজনৈতিক বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎক্ষালিন সভাপতি নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িতে ভাংচুর, ২টি সিএনজি অটোরিকশা ১টি মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গত (২৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে ১৯ জন আসামীর মধ্যে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ১৩ জন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত রবিবার (১ ডিসেম্বর) ৭ জন আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক রাহেলা পারভীন সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জন আসামীর জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে মামলার আসামী তৌহিদুল ইসলাম চৌধুরী (৫৩), কাজল মিয়া (৩৭), আরিফুর রহমান প্রমি (২৮), রফিকুল ইসলাম (২৮), জাকির আহমদ (২৪) কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে মুক্ত হতে পারেননি সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরী। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীকে সন্ধিগ্ধ আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com