বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৭০ বছরের বৃদ্ধার চোখের নালী অপারেশন করিয়ে ইনার হুইল ক্লাব সদস্যদের মুখে তৃপ্তির হাসি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ৭০ বছর বয়সী এক দরিদ্র নারী। দুই চোখের নালী অপারেশন এর কথা বলেছে ডাক্তার। কিন্তু ঘরে নুন আনতে পান্তা পুড়ায় অবস্থা। অপারেশন করানোর ইচ্ছা থাকলেও টাকার অভাবে তা আর হচ্ছিল না। কিন্তু ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের সদস্যরা এই অসহায় বৃদ্ধার কথা জানতে পেরে উদ্যোগ নেয় বিনামূল্যে তার অপারেশন করানোর। রিচ এন্ড ইন্সপায়ার ফর এ ব্যাটার ওয়ার্ল্ড থিমকে নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব প্রেসিডেন্ট মমতা গুপ্ত এর দেয়া ‘গোল্ড এল্ডার্লি কেয়ার (ওল্ড ইজ গোল্ড) থিমকে সামনে রেখে হবিগঞ্জ ক্লাবের সদস্য এগিয়ে আসেন এই মহৎ কাজে। তাদের সহায়তায় গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ সাহিদ চক্ষু হাসপাতালে এই বৃদ্ধার অপারেশ করানো হয়। চোখের জ্যোতি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হন ওই বৃদ্ধা। মহৎ কাজে অংশ নিতে পেরে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সদস্যদের মুখে ছিল তৃপ্তির হাসি। এ সময় ওই বৃদ্ধার হাতে চিকিৎসার টাকা তুলে দেন ক্লাব সদস্যরা। তবে বৃদ্ধার নাম ও ঠিকানা প্রকাশ করেননি তারা। এ সময় উপস্থিত ছিলেন- ইনার হুইল ক্রাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, সদস্য নীহারিকা হেলেন খান ও সালমা সুলতানা পলি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com