সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ে পাঁচশতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সদস্যদের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভার শুরুতেই শহীদ ও আহতদের স্মরণে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এর পরে পবিত্র কুরআন থেকে তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মদ এর পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান ঘটনা প্রবাহ স্মৃতি চারণ করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভায় বক্তব্য রাখেন- শিক্ষক হালিমা খাতুন, আলী হায়দার সেলিম, সজল বরণ ব্রাক্ষচারী, শামীমা আক্তার, হেলেন আক্তার, মোহাম্মদ সোয়েব, বদরুন্নেছা খাতুন, দেব যানী ধর বর্ষা, লিটন চন্দ্র পাল, মুর্শেদা আক্তার আনচারী, দিপালী বেগম, নুসরাত জাহান, আজহারুল হোসাইন, তাসলিমা আক্তার, আজিজুর রহমান লিটন, মরিয়ম আক্তার তামান্না, নন্দিতা রায়, জামাল মিয়া, অঞ্জনা রানী দত্ত প্রমুখ। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা শহীদ ও আহত পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না। সভা শেষ ছাত্র-জনতা শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর ইখলাছুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com