মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

শহরের কালিবাড়ি পুকুরটি প্রভাবশালীদের দখলে

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শত বছরের ঐতিহ্যবাহী কালিবাড়ি পুকুর ময়লা আর্বজনায় ভরাট হয়ে গেছে। তিন পাশে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। এ যেন দেখার কেউ নেই। পুকুর বিলীন হয়ে যাওয়ায় সনাতন ধর্মাবলম্বীরা এটি ব্যবহার করতে পারছেন না। পৌরসভা একটি ঘাটলা তৈরি করে দিলেও তা ব্যবহার হচ্ছে না। এক সময় ওই পুকুরে অনেক মানুষ এবং পুজারীরা ব্যবহার করতেন। এটি একেবারেই নষ্ট হয়ে গেছে। দূগর্ন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় পুকুরের পূর্ব দিকে মাটি ভরাট করে ৪ তলা ভবন বানানো হচ্ছে। এ বিষয়ে বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, পুকুরটি বিলীন হয়ে যাওয়ায় আমরা মর্মাহত। পুজারীরা এটি ব্যবহার করতেন। পানি নষ্ট হওয়ায় ব্যবহার করা যাচ্ছে না। পুনরায় পুকুরটি খননের দাবি জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com