সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ছাত্র আন্দোলনে হামলায় গ্রেফতার আব্দুল কদ্দুসকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সতং বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আব্দুল কুদ্দুস পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে ২শ’ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। আব্দুল কুদ্দুস এ মামলার এজাহারনামীয় আসামি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আব্দুল কুদ্দুসকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৮ আসামি গ্রেফতার হয়েছে। আব্দুল আব্দুল কুদ্দুসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও এ মামলায় আসামি করা হয়। বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com