রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৩ নারী-পুরুষ আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পাসপোর্টবিহীন অবৈধপথে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। গতকাল বুধবার (২৭ নভেম্বার) ভোর সাড়ে ছয়টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে।
আটককৃত তিন বাংলাদেশিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরছেকালীপুর গ্রামের বাসিন্দা মো. রেজাউল হক এর ছেলে মো. সেলিম (৩০), এবং উপজেলার চরহরিষপুর গ্রামের মো. লোকমান মিয়ার ছেলে মো. সোহেল (২২) ও শরীয়তপুর গোসাইরহাট উপজেলাস্থ উত্তর মলমছড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. রোকসানা বেগম (৩০)। আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ওই তিন নাগরিক ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে সীমান্ত পিলার ১৯৯৭/২০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর নামক স্থান হতে ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে। দেহ তল্লাশী করে তাদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৪টি, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী-৩১টি, ভারতীয় শার্ট ও প্যান্টের পিস-৯টি, ভারতীয় শাল চাঁদর-২টি, ভারতীয় বিভিন্ন প্রকার চধরহ জবষরবভ ইধষস- ১৪ টি, ভারতীয় কিসমিস-২ কেজি, বাংলাদেশি নগদ ২ হাজার টাকা, মশারী-২ টি, ট্রাভেল ব্যাগ- ২ টি পাওয়া যায়। পরে মালামালসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক মো. সেলিম ও মো. সোহেল রাজ মিস্ত্রী কাজের জন্য এবং মোছা. রোকছানা বাসাবাড়িতে কাজের নিমিত্তে আনুমানিক ৩ মাস পূর্বে ভারতের অভ্যন্তরে আগরতলায় অবৈধভাবে গমন করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com