বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিন্দা ॥ দোষীদের শাস্তি দাবী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল। এক যৌথ বিবৃতিতে আইনজীবী নেতৃবৃন্দ বলেন- আইনজীবীদের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে কর্মক্ষেত্র ও তাদের চেম্বার। চট্টগ্রমে কর্মক্ষেত্রে একজন উদীয়মান আইনজীবীকে হত্যাকান্ডের ঘটনায় পুরো বাংলাদেশের আইনজীবী সমাজ মারাত্বকভাবে ক্ষুব্দ, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে পারলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধ করা সম্ভব হবে। আইনজীবী নেতৃবৃন্দ হত্যাকান্ডের শিকার এডভোকেট সাইফুল ইসলাম আলিফের শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম জজকোর্ট এলাকায় নৃশংসভাবে খুন হন উদীয়মান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com