মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন কেন্দ্রীয় কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ কারাগারে পাঠানোর পর গতকাল সোমবার সকাল ৮টায় প্রিজন ভ্যান দিয়ে ঢাকা কারাগারে নিয়ে যাওয়া হয়।
হয়েছে। হবিগঞ্জ কারাগারে আর কোন প্রিজন ভ্যান না থাকায় আসামিদের নিয়ে কোর্ট পুলিশ পড়ে বিপাকে। গতকাল দুপুরে পিকআপ দিয়ে আসামিদের কারাগারে আনা নেয়া হয়। রাতেই সুমনকে কেন্দ্রীয় কারাগারে রেখে হবিগঞ্জ ফিরে আসে। এর আগে গত রবিবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। সকাল ১১টার দিকে হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. নাজমুল হোসেন এ তথ্য দেন।
তিনি জানান, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।
চুনারুঘাট থানায় পরের দুদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়। এ মামলায় তাকে টাকা দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com