বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের দুইজনসহ আশুগঞ্জে ২ হাজার পিছ ইয়াবা নিয়ে ৩ যুবক আটক ॥ প্রাইভেটকার উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন হবিগঞ্জের বাসিন্দা। গতকাল রবিবার ভোর ৫টায় তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায়, রবিবার ভোরে এসআই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আশুগঞ্জ চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ২০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য ও ১টি প্রাইভেটকারসহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হল- হবিগঞ্জ সদর পৌরসভার ৪নং ওয়ার্ডের গোসাইপুর গ্রামের শরাফত আলীর পুত্র সোয়াইব মিয়া (২৬) এবং আনোয়ারপুর গ্রামের মো. তোরাব আলীর ছেলে জিহাদ মিয়া (২২) এবং গাজীপুর জেলার টঙ্গী উপজেলার গাজীপুরা গ্রাম ৫০নং ওয়ার্ডের মোতালিব হোসেনের ছেলে শরীফ (৩২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুগঞ্জ থানায় উল্লেখিত বিষয়ে মামালা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com