বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মসজিদের সেক্রেটারী কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় ৩ গ্রামের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে পানিউমদা হরতকি পাড়া জামে মসজিদের সেক্রেটারি কাজল মিয়াকে জকিগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে ইয়াবা দিয়ে মামলায় ফাঁসানোর ঘটনার প্রতিবাদে ও নিরপরাধ কাজলের মুক্তির দাবীতে তিন গ্রামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনিস মিয়ার সভাপতিত্বে ও শাহেদুজ্জামান ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, অবসরপ্রাপ্ত এএসপি জাহিদ আহমেদ চৌধুরী, ইয়াওর মিয়া, আকরাম হোসেন,ডি এস বি বাবু চৌধুরী, ইউপি সদস্য মুহিত মিয়া, আব্দুল হাই, রোপন আহমেদ, আতিক বাবু, হাবিবুর রহমান প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন- ওসমান গনির দেয়া টাকা হরতকি পাড়া মসজিদে গ্রহণ না করার কারণে মসজিদের সাধারণ সম্পাদক নিরপরাধ কাজল মিয়াকে পানিউমদা এলাকা থেকে গনি ও তার ছেলেরা প্রকাশ্যে অপহরণ করে জকিগঞ্জ থানায় এলাকায় নিয়ে ইয়াবা দিয়ে পুলিশের কাছে তোলে দেয়। কাজলের মুক্তির চেয়ে প্রতিবাদ করায় স্থানীয় লোকজনকে মাদক ব্যবসায়ী গনি ও তার ছেলেরা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। অবিলম্বে নিরীহ কাজলের মুক্তি দাবী জানিয়ে বক্তারা- দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী ওসমান গনিগংদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com