বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী সাদিক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিকুর রহমান সাদিক (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ব্যবসায়ী সাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিকুর রহমান সাদিক নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ বাজারের মক্কী টেইলার্সের স্বত্বাধিকারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- ব্যবসায়ী সাদিকুর রহমান মোটরসাইকেল যোগে তাবলিগ জামাতের এক সহকর্মীকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথিমধ্যে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে সাদিক গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাদিকের মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যবসায়ী সাদিকের মৃত্যুর সংবাদে নবীগঞ্জ শহরসহ আশপাশে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, ঘটনাস্থলটি বানিয়াচং থানা এলাকায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com