বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাইপাসে মোহনপুর ও বহুলা গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুর বাইপাসে তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। ২ ঘন্টা সংঘর্ষ চলাকালে দোকানপাট সহ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার রাত ৮ টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। আহত কয়েকজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, মোহনপুর বাইপাসে ইয়ামাহা শোরুমের সেলসম্যান বহুলা গ্রামের সুমনের সাথে মোহনপুর এলাকার ইমাদ ও শিবলুর তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এ সময় তাদের সাথে আরমানও যোগ দিয়ে সুমনকে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে বহুলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাইপাসে উঠলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এ সময় আতংকে দোকানপাট বন্ধসহ শায়েস্তাগঞ্জের সাথে যোযোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর ওসি আলমগীর কবির বলেন, পুলিশ গিয়ে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com