সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ সহোদর সহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তানভীর মিয়া (১৭) ও রাসেল মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ৯ টার দিকে হাফিজিয়া মাদ্রাসার সাইট বোর্ড সংলগ্ন এ ঘটনা ঘটে। এছাড়া অন্য আহতরা হলেন- আব্দুল সহিদ (৪৫), মোঃ ধন মিয়া (২৭), মোঃ আব্দুল ছায়েদ (৩৬), মোঃ আব্দুল্লাহ মিয়া (৫৭), রুবেল মিয়া (২৮), আব্দুল আজিজ (৪৮), নাছির উদ্দিন (২২), শেখ নূর শাহ আলম (১৮)। আহত শেখ শাহ আলম এর পিতা আব্দুল জাহেদ মিয়া জানান, ওই উপজেলার পশ্চিম ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর গ্রামে হাফেজ আব্দুল হামিদ তারা মিয়া উদ্যোগে পশ্চিম ভাদেশ্বর গ্রামে একটি নূরানী মাদ্রাসা নির্মাণাধীন রয়েছে। ওই মাদ্রাসায় নির্মাণ কাজে সহায়তা করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল জাহেদ মিয়া ও শাহাবউদ্দিন সহ মাদ্রাসা নির্মাণ কাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গত ৫ নভেম্বর মাদ্রাসা নির্মাণ কাজে বাঁধা দেন একই এলাকার অনু মিয়া ও আব্দুল আহাদসহ কয়েকজন ব্যক্তি। এক পর্যায়ে নির্মাণ কাজ চালিয়ে যেতে হলে তাদের ১ লাখ টাকা চাঁদা দিতে হবে দাবী করেন। এ ব্যাপারে গত ৬ নভেম্বর হবিগঞ্জ সার্কিট হাউজে অবস্থিত সেবা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com