বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

লাখাইয়ে বিনামূল্যে বিতরণকৃত ধান-বীজ দোকানে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।
জানা গেছে, লাখাইয়ে চলতি বোরো মৌসুমকে সামনে রেখে সরকারিভাবে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরনের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এই ধানবীজ বিতরণ চলছিল। এরই মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারে উপজেলার বিভিন্ন হাটবাজারে সারবীজ ও বালাইনাশকের ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রাজকুমার দেব নামের ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৪৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়। এছাড়াও সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কীভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে কারা জড়িত, তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন ইউএনও।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ ও পুলিশ সদস্যরা। করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও ১৪৫ কেজি বীজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার মেসার্স রাজকুমার দেব নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com