বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে টিলা কাটার দায়ে লাখাইয়ের একজনসহ ২ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরান থানার বালুচরে (আল-ইসলাহ) টিলা কাটার অভিযোগে দুই জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে বালুচর আল ইসলাহ এলাকার মোজাফ্ফর আলীর ছেলে আছলম মিয়াকে তিন মাস ও লাখাইর জিরুন্ডা গ্রামের কটু মিয়ার ছেলে মজু মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, শাহপরান থানা পুলিশের সহায়তায় অভিযানকালে দুই জনকে আটক করার পর তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের পরিবেশ অধিদপ্তর টিলা ও পাহাড় কাটার বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। অভিযানকালে সহকারী পরিচালক বদরুল হুদা ও মোহাইমিনুল হক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com