বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুবাইলে গার্মেন্টসকর্মী রাজিব হত্যা মামলায় চুনারুঘাটের যুবকসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের পুবাইলের চাঞ্চল্যকর গার্মেন্টসকর্মী রাজিব আকন (৩২) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গত বুধবার টঙ্গীর মরকুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম আবির হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে চাঁন মিয়া (২৬), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাঁওগাঁও গোলাম মোস্তাফা (২৯) ও শেরপুরের ঝিনাইগাতী থানার খরাইয়া পাড় গ্রামের মো. জব্বারের ছেলে আমির হামজা (২৩)। তারা টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুবাইলের বসুগাঁও এলাকায় ৩ নভেম্বর সন্ধ্যায় রাজিবকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ নভেম্বর সকালে তিনি মারা যান।
এ ঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামে র‌্যাব। এরপর তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁন মিয়া জানা, তার স্ত্রী কোহিনুর বেগম তাকে তালাক দিয়ে নিহত রাজিবকে বিয়ে করেন। সেই ক্ষোভের বশে তিনি তার সহযোগীদের নিয়ে ইজিবাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাজিবকে হত্যা করেন। গ্রেপ্তাকৃত আসামিদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com