বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আলমপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার চেষ্টা ॥ চাচার বিরুদ্ধে থানায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজাকে হত্যার চেষ্টার অভিযোগে আহত শাওনের মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, হবিগঞ্জ শহরতলী বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মোঃ আঃ সালাম মিয়ার ছেলে টমটম চালক শাওন (১৬) কে গত ৪ নভেম্বর রাত ১টার সময় প্রতিপক্ষকে ফাঁসাতে পূর্বপরিকল্পিত ভাবে মাছ ধরার (আত্তর) দিয়ে হত্যার উদ্দেশ্যে একই এলাকার মৃত কাজী সজলু মিয়ার পুত্র কাজী মোশাহিদ মিয়া হামলায় চালায়। এতে শাওন মিয়া মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে সিলেট চিকিৎসাধীয় আছে। শাওনের অবস্থা খুবই ঝুকিপূর্ণ। এ ব্যাপারে আহত শাওনের মা আইফুল বেগম বাদী হয়ে কাজী মোশাহিদকে প্রধান আসামি করে গত ৬ নভেম্বর বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে প্রতিপক্ষে আরও ক্ষিপ্ত হয়ে আহত শাওনের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমতাবস্থায় নিরাপত্তাহীনয়তার ভোগছে শাওনের পরিবার। আহত শাওনের মা আইফুল বেগম আরও জানান, আসামী মোশাহিদ হামলা করে হত্যার করতে ব্যর্থ হয়ে তার নাম প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনকে দ্বিতীয় দফায় হত্যার কৌশল চালায়। এ সময় দেখে ফেলায় হাসপাতাল থেকে দ্রুত সটকে পালিয়ে যায় মোশাহিদ। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, আসামিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com