বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আ.লীগ নেতার বহুতল ভবনে অসামাজিক কাজ ॥ গ্রেপ্তার ৮

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের এক নেতার বহুতল ভবনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ তরুণীসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে শহরের হালাদারপাড়ায় বহুতল ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার-(১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইলে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সদর মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক শেখ মো. আনারের মালিকানাধীন শহরের হালদারপাড়ার একটি বহুতল ভবনে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাঁচজন তরুণী রয়েছেন। তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com