বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির স্বেচ্ছারিতা ॥ লেখাপড়া বিঘ্নিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির স্বেচ্ছারিতার কারণে কোমলমতি শিশুদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট গত ৫ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য ১টি মাত্র স্কুল ঘর রয়েছে। স্কুল ঘরের সামনে খালি জায়গায় ছাত্র-ছাত্রীরা খেলা-ধুলা করে আসছে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা ও সভাপতি স্কুলের সামনে খালি জায়গায় ওয়াসরুম নির্মাণের কাজ শুরু করছেন। ওয়াসরুম নির্মাণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলা-ধুলার অবশিষ্ট জায়গা থাকবে না। এদিকে ছাত্র-ছাত্রী লেখা-পড়া করার নির্ধারিত স্থানটিতে লেবার ও আসবাবপত্র রাখায় অনেক ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া বন্ধ রয়েছে।
অভিযোগে বলা হয়, গত বছর সরকারী ভাবে স্কুলে টয়লেট নির্মাণ করা হয়। আবার ছাত্রছাত্রীদের খেলার মাঠ বন্ধ করে ওয়াসরুম নির্মাণের কোন প্রয়োজন নেই। ওয়াসরুম নির্মাণের বিষয়টি অভিভাবক ও এলাকাবাসীর সাথে কোন পরামর্শ করা হয়নি।
এ অবস্থায় ছাত্র-ছাত্রীদের খেলা-ধুলার সুযোগ করে দেয়ার জন্য আবেদনে দাবী জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com