বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক মেয়র সেলিমকে প্রধান আসামি করে আরও ১টি মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের ঘটনায় আতাউর রহমান সেলিম কে প্রধান আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শহরের গোসাইপুর এলাকার ছাত্রদল কর্মী মো. রহিম মিয়া বাদী হয়ে আতাউর রহমান সেলিম, আফজাল আলী, আবুল কালাম, আজিজুর রহমান খান সজল, মুহিবুর রহমান মাহি, হাসান চৌধুরী হিমশিম, তাজ উদ্দিন, ফারুক হোসেন বেলু, কুতুবউদ্দিন ও আব্দুল আওয়াল তালুকদারসহ এজাহারে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গত ৫ নভেম্বর সদর থানার ওসি আলমগীর কবির মামলা রুজু করে আদালতে প্রেরণ করেন। মামলায় বলা হয়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সময় আওয়ামী লীগের নেতারা বাদী ও সাক্ষীদের ওপর গুলি ও হামলা করে। এতে বাদীর চোখ নষ্ট হয়ে যায়।
ওসি জানান, যেহেতু মামলা দায়ের হয়েছে, সেহেতু আসামি ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com