বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মানিক সিনেমা হলের নিকট সিএনজি ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে শায়েস্তাগঞ্জ ইসলামি ব্যাংকের অফিসার সহ ৫ জন আহত হয়েছেন। এসময় যাত্রীদের মোবাইল ও টাকা নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
গতকাল রাত ৮ টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশনগামী যাত্রীবাহী সিএনজি ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। আহত ইসলামি ব্যাংকের অফিসার অভিজিৎ রায়, সিএনজি চালক আব্দুল কদ্দুস ও মহিলাসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় অভিজিৎ কে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। ঘটনার পর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যানবাহনগুলোকে থানায় নিয়ে যায়। ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com