বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ওয়াহিদ মিয়া হত্যা মামলায় ২৮ আসামি কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই সহোদরের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াহিদ মিয়া হত্যা মামলায় ২৮ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল ইসলাম আসামিদের জামিন আবেদন নাকচ করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
একইদিন সকালে ওয়াহিদ হত্যা মামলার আরও ৮ জনকে আটক করে র‌্যাব। পরে বাহুবল মডেল থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- ইছাক আলী, নোয়াব উল্লা, দুলা মিয়া, হারিছ মিয়া, হোন্দাই মিয়া, সেজলু মিয়া, ফরখান মিয়া, সোহেল মিয়া, কুটি মিয়া, আলতাই মিয়া, আমীর আলী, খলিল মিয়া, হানিফ উল্যা, কুদরত আলী, মোশাহিদ মিয়া, হাফিজুর রহমান, আয়াত আলী, ছায়েদ আলী, আফছর উদ্দিন ও আমির মিয়া হোসেনসহ ২৮ জন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাহুবল মডেল থানার উপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ভাবনাকান্দির বাসিন্দা আপন দুই ভাই আরজু মিয়া ও আব্দুল হাইয়ের মধ্যে গত ২৪ সেপ্টেম্বর ভোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। পরে তাদের পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। আব্দুল হাইয়ের পক্ষ নিয়ে ওয়াহিদ ও তার লোকজন সংঘর্ষে যোগ দেয়। এ সময় টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষে প্রায় ৩০ জন আহত হয়। তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওয়াহিদকে মৃত ঘোষণা করেন। নিহত ওয়াহিদ মিয়া বাহুবল উপজেলার ভাবনাকান্দি গ্রামের ইছাক উল্যার ছেলে।
এ ঘটনায় নিহতের বড় ভাই ৩০ সেপ্টেম্বর বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআই মঞ্জুরুল ইসলাম জানান, হত্যা মামলার ৬০ আসামির মধ্যে সোমবার ২৮ জনসহ মোট ৩২ জন আসামি কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com