শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট আখাউড়া রেলস্টেশনের মাধবপুর উপজেলার ইটাখোলা আটখলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার পর অজ্ঞাত নারী ট্রেনের ধাক্কায় পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পয়ে ঘটনাস্থলে মারা যান। সংবাদ পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান ৪০ বছর এর মৃত দেহ দেখতে পান। ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় শ্রমঙ্গল রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনাম নারীর মৃতদেহ তাদের হেফাজতে নিয়ে যান। হবিগঞ্জ পিবিআই হবিগঞ্জের একটি দল ঘটনাস্থলে এসে নারীর পরিচয় সনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com