শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন ॥ র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ২ নভেম্বর সকাল ১১ টা একটি র‌্যালি বানিয়াচং সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায়ের প্রতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুর রহিম, সাংবাদিক এস এম খোকন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোশারফ হোসেন, সমবায়ী রতীন্দ্র বিশ্বাস, খালেদ মাহমুদ প্রমুখ। এছাড়া সমায় অফিসের সহকারী পরিদর্শক নয়নমনি সরকার, শুভ্রকান্তি দাস, বিভিন্ন অফিসার ও ১শ ৪৪টি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে কালীপুর মৎস্যজীবি ও আড়িয়ামুগুর মৎস্যজীবি সমবায় সমিতিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com