বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে। গত দুই দিন ধরে ঘন্টার পর ঘন্টা শহর বিদ্যুতবিহীন হয়ে পড়ে। এতে স্কুল-কলেজ, অফিস আদালত, ব্যাংক, বিমাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজে ব্যাঘাত ঘটছে। আবার বিদ্যুত আসা যাওয়ার কারণে টিভি, ফ্রিজ, এসি, ফ্যানসহ ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে গেছে। তবে পিডিবির কোনো উত্তর নেই। জরুরি নম্বরে ফোন দিলে বলা হয়, লোডশেডিং চলছে। তবে কোনো সিডিউল ছাড়া ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। খবর নিয়ে জানা গেছে, শহরের মতো শায়েস্তাগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় পাল্লা দিয়ে লোডশেডিং করা হচ্ছে। ভুক্তভোগীরা জানান, এখন শীত মৌসুম। লোডশেডিং থাকার কথা নয়। কিন্তু পিডিবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ইচ্ছা করেই এমনটা করছেন। এমন চলতে থাকলে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com