বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দিন-দুপুরে চুরি ৭ লাখ টাকার মাল খোয়া

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের অভয়নগরে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে জানিয়েছেন শফিকুর রহমান। এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এলাকার মৃত আব্দুর রবের পুত্র শফিকুর রহমান বর্তমানে নবীগঞ্জ শহরের অভয়নগর এলাকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে মোবাইল ও বিকাশের ব্যবসা করে আসছেন। গত শুক্রবার ২৫ অক্টোবর রাত ১১টার দিকে দোকান বন্ধ করে ৫ লক্ষ ৭২ হাজার টাকা সাথে নিয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার ২৬ অক্টোবর সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে চা-নাস্তা করে ঘুমিয়ে পড়েন। এসময় তার মা বাসার ছাদে সবজি গাছে পানি দিতে যান। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে শফিকুর রহমান দেখতে পান কে বা কারা তার ব্যাগ থেকে নগদ ৫ লক্ষ ৭২ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায়। তার প্রত্যেকটি সিমে বিকাশ, নগদ, রকেট ও উপায় একাউন্ট ছিল। এতে প্রায় ১ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com