বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি ॥ স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস লুট

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক স্কুল শিক্ষিকার ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। গতকাল শুক্রবার কোন এক সময়ে সংবদ্ধ চোরেরা ঘরের থাকা মালামাল লুটে নিয়ে যায়। সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গৃহকর্তা চাকুরিজীবী মোহাম্মদ সফিকুর রহমান ও স্কুল শিক্ষিকা দিলরুবা শিকদার তারা দু’জন ডাক্তার দেখাতে স্বপরিবারে হবিগঞ্জ শহরের আসেন। এই ফাকে ফাঁকা বাড়িতে রাতে সংবদ্ধ চুরেরা হানা দেয়। তালাবদ্ধ থাকা ঘরে চোরেরা ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে। এ সময় ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ৪৩ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ওভেন মেশিন, কাপর-চোপর, ১টি টিভিসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। গতকাল শুক্রবার ভোরে প্রতিবেশীর মাধ্যমে স্কুল শিক্ষিকা দিলরুবা ঘটনার খবর পেয়ে নিজ বাড়িতে যান। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে পেছনের দরজা ভেঙে পালিয়ে যায়। এ বিষয় টি গৃহকর্তা সফিকুর রহমান চুনারুঘাট থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইদিন রাতে গৃহকর্তা চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com