বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সহ কৃষি গুচ্ছের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে। এবার ভর্তি পরীক্ষায় মোট ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন; আর প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’টি অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের আসন বিন্যাস অনুযায়ী, হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (জোন-১) রোল নাম্বার ৮৩৯৬৭ থেকে ৮৪৫১৬ এবং হবিগঞ্জ সদরের ২ নং পুল এলাকায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে (জোন-২) রোল নাম্বার ৮৪৫১৭ থেকে ৮৫০১৭ পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরিক্ষা দিবেন ১০৫১ জন পরীক্ষার্থী। এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি।
এবার গুচ্ছ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com