বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৬ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভ্রাম্যমান আদালত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম ফয়সাল ভোক্তা অধিকার আইনে এ অর্থদন্ড করেন।
রাস্তায় অবৈধভাবে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালত পুর্ব মাধবপুর গ্রামের রেনুমিয়াকে ১০০০০ টাকা, মাধবপুর বাজারের ব্যবসায়ী সজল চন্দ্র পালকে ৬০০০ টাকা, দীলিপ কুমার দেবকে ৩ হাজার টাকা, পলাদ পালকে ৫ হাজার টাকা, সজল সরকারকে ৪ হাজার টাকা, সম্পদ রায় কে ২ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল বলেন, ভোক্তা অধিকার আইনে ৬ জন ব্যবসায়ীকে ভাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড করে ও তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com