শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহ আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম (২৮) কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের গুলজার মিয়ার ছেলে। পুলিশ জানায়- গত ১৯ অক্টোবর শনিবার দুপুরে কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের প্রথম শ্রেণীতে পড়ুয়া জনৈক ছাত্রীকে নির্মাণাধীন বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় শাহ আলম (২৮) কে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com