মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৪ আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) গভীর রাতে তাদেরক গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানাধীন ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকা থেকে সমছু মিয়ার পুত্র ফারছু মিয়াকে গ্রেফতার করে। সে ফৌজদারী আপিল মামলা নং-১১/২৩ (নবীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী। অপরদিকে নবীগঞ্জ থানার আরেক দল পুলিশ অভিযান পরিচালনা করে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম হইতে মৃত আব্দুল হেকিম এর পুত্র মোঃ চুনু মিয়া কে গ্রেফতার করে। সে সিআর-৪০৮/২৩ (সদর), এর পরোয়ানাভুক্ত আসামী। অপর আরেক পুলিশ অভিযানে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকা হইতে মোঃ লুৎফুর রহমান এর ছেলে মোহাম্মদ আবীর আহমেদ (১৯) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিছইনকির্ত্তী গ্রামের মোঃ মাসুক মিয়া এর পুত্র মোঃ শাকিল মিয়া (২৭) কে গ্রেফতার করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নবীগঞ্জ থানার মামলা নং-১৯, ৪৫৭/৩৮০ ধারায় তাদের দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কালাম হোসেন চার জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদের কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com