মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে স্ত্রীর মামলায় স্বামী মামুন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে একদল পুলিশ মানপুর জিরুন্ডা থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র।
জানা যায়, একই গ্রামের মাসুক মিয়ার কন্যা সাফিয়া আক্তার স্মৃতি (২৫) কে বিয়ে করে মামুন। তাদের একটি পুত্র ও একটি কন্যা রয়েছে। এ সংসার রেখে স্মৃতির অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করে। ঘটনায় স্মৃতি বাদী হয়ে ২০২২ সালের ১ আগষ্ট আদালতে একটি মামলা করে। এর প্রেক্ষিতে গত বছরের ২৮ মে আদালত তাকে জরিমানা করেন। জরিমানা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে চলে যায়। গতকাল শুক্রবার তাকে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com