বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা পঙ্গু হাসপাতালে গেলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম. এ মালেকচিকিৎসাধীন বিএনপি নেতা জাকির হোসেনকে দেখতে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বা পড়া হয়েছে

 


প্রেস বিজ্ঞপ্তি ॥ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাকির হোসেনকে দেখতে ঢাকা পঙ্গু হাসপাতালে ছুটে গেলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ.মালেক।
এসময় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপি নেতা মোঃ জাকির হোসেনের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছাদেক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইমুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল আলম রিপন, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ.মালেক দীর্ঘদিন পর স্বদেশে আসেন। তার আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ছুটে যান বিভিন্ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিমান বন্দর থেকে এম এ মালেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হলে তার এর গাড়ি বহরে থাকা মোটর সাইকেলে ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন। এসময় শ্যামলী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালের ২০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com