বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ছাত্র আন্দোলনের ঘটনায় নবীগঞ্জের জিয়া উদ্দিনকে আসামী করায় বিএনপি নেতাদের ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। গতকাল বুধবার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা কাজি সুফি মিয়ার পুত্র কাজি শামীম আহমেদ বাদি হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০/২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় নবীগঞ্জের ইনাতগঞ্জ বিএনপি নেতা ও উপজেলা শ্রমিকদলের নেতা জিয়া উদ্দিনকে উদ্দেশ্যমূলক আসামী করায় নেতাকর্মীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। মামলায় উল্লেখিত ঘটনার সময় জিয়া উদ্দিন ইনাতগঞ্জ তার বাড়িতে অবস্থান করেন। জিয়া উদ্দিন অবৈধ সরকার পতন আন্দোলনে একজন নিবেদিত কর্মী হিসাবে কাজ করেছেন। নেতাদের দাবি জিয়া উদ্দিন ওই ঘটনার সাথে জড়িত নয়, তাকে গ্রাম্য বিরোধের জের ধরে ফাঁসানো হয়েছে। তাকে উক্ত মিথ্যা হয়রানি মূলক মামলা থেকে অবাহতি দিতে নবীগঞ্জ বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীর আহবান।
বিবৃতিতে গত ১৮ জুলাই দুপুরে সদর থানাধীন টাউন হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় তারা ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে শামীম আহমেদসহ মঞ্জু মিয়া, দুলাল মিয়া, জয়নাল সর্দার, আল আমিন, হেলালুর রহমানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ। এবং জিয়া উদ্দিনের মত আর কোন নিরীহ এবং ঘটনার সাথে জড়িত নয় এমন কেউ আসামী পরে থাকলে তাদেরকেও মামলা হতে অব্যহতি প্রদান করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com