বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শয়নকক্ষে কিশোরী রুম্পার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রুম্পা পাল খাবার খাওয়া নিয়ে তার মায়ের সাথে অভিমান করে গতকাল বুধবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি পর দরজা না খুললে এক পর্যায়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রুম্পার লাশ পাওয়া যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিতা-মাতার কোন অভিযোগ নেই, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com