বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ফরিদ খান নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার গুণিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ফরিদ খান (৮০) মৃত ছাবু মিয়া খানের ছেলে। সুত্র জানায়, নিহত ফরিদ খান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে আহত অবস্থায় চিকিৎসাধীন শেষে মারা যান।
নিহতের স্বজনদের ও এলাকাবাসী সুত্রে জানা যায়, করাব ইউনিয়নের গুনিপুর গ্রামের গত ১৫ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নুরুল আমীন খান গং ও সোরাব মিয়া গংদের মাঝে দুপরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। নিহত ফরিদ খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ঘটনায় উভয় পক্ষে লাখাই থানায় মামলা দায়ের করেছে। বর্তমানে মামলাগুলি তদন্তাধীন রয়েছে। এ দিকে ফরিদ খানের নিহতের সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে ফরিদ খানের পরিবারের মাঝে নেমে আসে শোকের ছায়া। সরজমিনে গিয়ে দেখা গেছে গুনিপুর গ্রামের সোরাব মিয়ার পরে লোকজন পুরুষ শূন্য। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, নিহতের সংবাদ পাওয়ার পর গুনিপুর গ্রামে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ ও আয়াত উল্যাহসহ একদল পুলিশ যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com