বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পিতা কর্তৃক ধর্ষিতা দু’মেয়ের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন সিলেটের সেইফ হোমে প্রেরন

  • আপডেট টাইম বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে পিতা কর্তৃক ধর্ষিত দু’মেয়েকে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে দু’বোন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবান বন্দি প্রদান করেছে বলে জানা গেছে। পরে পুলিশ ধর্ষিতা দু’মেয়েকে সিলেটের বাগবাড়ীতে অবস্থিত সরকারী সেইফ হোমে নিরাপদ হেফাজতে রেখেছে। এ ছাড়া গতকাল মঙ্গলবারও মামলার তদন্ত কর্মকর্তা ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনচার্জ জাহাঙ্গীর আহমদের নেতৃত্বে একদল পুলিশ ধর্ষক পিতাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আহমদ জানান, চাঞ্চল্যকর এ মামলার তদন্তভার পাওয়ার পর ভিকটিমদের ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি সম্পন্ন হওয়ার পর তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে সিলেটের সেইফ হোমে রাখা হয়েছে। তিনি বলেন, ধর্ষক পিতা আতর আলীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আতর আলীর ১ম স্ত্রী তার স্বামীর কু’কর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। আতর আলী প্রায়ই বিয়ের উপযুক্ত মেয়েদের দিয়ে হাত-পা মেসেস করাতো। এভাবেই মেয়েদের প্রতি তার লোলুপ দৃষ্টি পরে। এক পর্যায়ে নানা ভয় দেখিয়ে তাদের ধর্ষন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com