বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ছাত্রদল নেতা হাফিজের মোটর সাইকেল চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল এলাকার মধুবনের সামনে থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের মোটর সাইকেল চুরির ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৯ অক্টোবর তিনি মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে এজহারভূক্ত দুই জনকে গ্রেফতার করেছে। তবে মোটর সাইকেলটি উদ্ধার হয়নি। গত মঙ্গলবার গভীর রাতে সদর মডেল থানার একদল পুলিশ উমেদনগর থেকে তাদের আটক করেন। আটকরা হল, উমেদনগর গ্রামের রহম আলী খার পুত্র আব্দুল হক খা (২৫) ও পুরান পাথারিয়া গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র জাহিদুর রহমান মহিবুর (৩৪)। মামলার অপর অভিযুক্তরা হচ্ছেন- শহরের কামার পট্টি এলাকার লাল মিয়ার পুত্র মোঃ জামাল মিয়া (৩৫) ও শহরের ইনাতাবাদ এলাকার জিতু মিয়ার পুত্র শাহ জুবায়ের আহমেদ (৪৫)। পুলিশ জানায়, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদঘাটন করা হবে। উল্লেখ্য, ২০২৩ সালের ২ মার্চ সন্ধ্যায় হাফিজ চা নাস্তা খাওয়ার জন্য শহরের টাউন হল এলাকাস্থ মধুবন রেস্তোরার সামনের পাকা রাস্তায় তার মোটর সাইকেলটি লক করে রেস্তোরার ভিতরে যান। পরে রেস্তোরা থেকে তিনি বের হয়ে মোটর সাইকেলটি পাননি। অনেক খুজাখোজি করে সাইকেল এর সন্ধান পাননি। এজাহারে উল্লেখ করা হয় আসামী আব্দুল হকের বিরুদ্ধে মোটর সাইকেল চুরি মামলা রয়েছে। পরে মোটর সাইকেলটি ফেরতের জন্য যোগাযোগ করলে তারা তাকে হুমকি প্রদান করে। নিরূপায় হয়ে তিনি সদর মডেল থানায় মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com