সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়িঘরে হামলার নাটক !

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বাড়িঘরে হামলার কাল্পনিক ঘটনার সৃষ্টি করে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগ সংবাদ সম্মেলন করে কাল্পনিক ঘটনা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনতে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুক্তরাজ্য প্রবাসী ও কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বাসিন্দা মির্জা আওলাদ বেগ। এতে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মির্জা আওলাদ বেগ অভিযোগ করে বলেন- বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে পার্শ্ববর্তী মৃত মাহমুদ মিয়া ওরফে (কাচা মিয়ার) পরিবারের সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী মির্জা আওলাদ বেগের বিরোধ চলে আসছে। এ ঘটনার পর থেকে আওলাদ বেগ ও তার আত্মীয় স্বজন উক্ত রাস্তা ব্যবহার করলে প্রতিপক্ষ মৃত মাহমুদ মিয়ার লোকজন ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দ্বারা নানাভাবে বাঁধা প্রদান করে আসছে। এরপর থেকে উক্ত রাস্তা আওলাদ বেগ ও তার আত্মীয় স্বজন কেউ ব্যবহার করতে পারছেন না। এ ঘটনায় মির্জা আওলাদ বেগ নবীগঞ্জ থানায় একটি জিডি করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিষয়টি লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানকে বিরোধীয় বিষয়টি সমাধানে দায়িত্ব প্রদান করেন।
চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার ভিত্তিতে বিরোধটি মীমাংসা করে দেন। চেয়ারম্যান উক্ত রাস্তায় সরকারিভাবে ইটসলিং করিয়ে দেবেন বলেও আশ্বাস প্রদান করেন। রাস্তা দিয়ে যাতায়াতে আর কোনো বাঁধা দেয়া হবেনা মর্মে জানায় মৃত মাহমুদ মিয়ার পরিবার। বাড়িতে গিয়ে পাল্টে যায় মাহমুদ মিয়ার পরিবারের মনোভাব। গত ২৭-০৯-২০২৪ ইং তারিখ বিকালে উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে মির্জা আওলাদ বেগকে বাঁধা দেয় মাহমুদ মিয়ার পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে মির্জা আওলাদ বেগ আরও অভিযোগ করে বলেন- প্রশাসনিকভাবে হয়রানী করতে না পেরে মির্জা আওলাদ বেগ ও তার আত্মীয় স্বজনকে হয়নারী করার উদ্দেশ্যে গত রবিবার দিবাগত রাতে মৃত মাহমুদ মিয়ার বাড়িতে হামলার ঘটনা সাজিয়ে মির্জা আওলাদ বেগ ও তার আত্মীয়স্বজনের বিরুদ্ধে একটি কাল্পনিক ও মিথ্যা নাটকের সৃষ্টি করে। উক্ত ঘটনার ১ ঘন্টা পূর্বেই মাহমুদ মিয়ার ছেলেরা প্রবাসে অবস্থান করে ফেসবুক লাইভের মাধ্যমে তাদের বাড়িঘরে মির্জা আওলাদ বেগ ও তার ১০/১৫ জন আত্মীয়স্বজনের নাম উল্লেখ করে হামলা করা হয়েছে বলে লাইভে নানা অপপ্রচার করে। খবর পেয়ে গ্রামের লোকজন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
মির্জা আওলাদ বেগ অভিযোগ করেন- বর্তমান ইউপি সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছ ও তার আত্মীয়-স্বজন তাদের সহযোগিতা করছেন। প্রবাসী মির্জা আওলাদ বেগ তদন্তপূর্বক হামলা নাটক সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আইশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com