বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২নং পুল থেকে মাদক ব্যবসায়ী শহিদ আটক ॥ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ২নং পুল এলাকা থেকে ডিবি পুলিশের সাড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী শহিদুল আলম শহিদ (৪০) কে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী অপর মাদক ব্যবসায়ী ছাবু মিয়ার পুত্র আব্দাল মিয়া পালিয়ে গেছে। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে বহুলা গ্রামের মৃত মশ^ব আলীর পুত্র। গত শনিবার এলাকাবাসী সৈয়দ আলী, আব্দাল মিয়া, শাকিল মিয়া, আব্দুর রশিদ, পারভীন, রুবেল মিয়াসহ ২২ জনের তালিকা করে পুলিশ সুপারের নিকট জমা দিয়েছেন। এরপর থেকেই পুলিশ বহুলাকে মাদকমুক্ত করতে অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গত রবিবার রাতে ওই এলাকায় ইয়াবা বিক্রির সময় ডিবি গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে। এ ঘটনায় ডিবির এসআই সত্যজিৎ রায় বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com