শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পূজা মন্ডপ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সনাতন ধর্মের লোকদের পাশে থাকবে বিএনপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ গত ৫ আগষ্টের পর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা আওয়ামীগের সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। আসন্ন দুর্গাপূজায় আওয়ামীলীগ আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে। তাই আওয়ামীলীগের লোকজন যাতে পূজায় কোনো বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে বিএনপি সতর্ক পাহারায় থাকবে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সনাতন ধর্মের লোকজের পাশে থাকবে বিএনপি। তিনি গতকাল সোমবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলে নিরাপত্তা, আইন-শৃড়খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা বছর এই দুর্গাপূজার জন্য সনাতন ধর্মের লোকজন অপোয় থাকেন। তাই শারদীয় দুর্গাপূজাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। শারদীয় দুর্গাপূজায় দেশের পরাজিত শক্তি যাতে কোনো বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেই দিকে আমাদেরকে সবোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন- আমরা ১৫টি বছর মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, বাক-স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শেষ পর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত হয়েছে। দলটির প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুুল ইসলাম, হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com