বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি রবিদাস পাড়া, মাছুলিয়া এলাকায় পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করেন। এছাড়াও মাছুলিয়া ঘাটলা এবং চৌধুরী বাজার পৌর ঘাটলা পরিদর্শন করেন। প্রতিমা বিসর্জনের জন্য ঘাটলা দুটোকে উপযোগী করে তুলতে তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। প্রতিটি পূজা মন্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য তিনি মন্ডপ কর্মকর্তাদের পরামর্শ দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সাবেক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সহকারি প্রকৌশলী (পানি ও পয়ঃ নিষ্কাশন) আব্দুল কুদ্দুস শামীম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com