সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা শংখশুভ্র রায় আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় এজাহারভূক্ত ২৮নং আসামী শংখশুভ্র রায়কে আটক করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ফিলিং স্টেশনের সামন থেকে তাকে আটক করে। তিনি হবিগঞ্জ জেলা মটর মালিক সমিতির সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগর শ্রম বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ও শহরের কালিবাড়ী ক্রসরোড এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষে গুলিতে নিহত হয় রিপন শীল। এ ঘটনায় রতন শীলের স্ত্রী রিপন শীলের মা রুবি রাণী শীল বাদী হয়ে এমপি আবু জাহিরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, তাকে শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পে রাখা হয়েছে। তিনি নতুন ব্রীজে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েয়েছ। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, শংখশুভ্র রায়কে রাত ৯টার দিকে র‌্যাব-৯ থানায় সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com