বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিবিয়ানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তি ॥ ক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৭৪৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিবিয়ানার গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় গতকাল শনিবার পর্যন্ত চরম ভোগান্তির স্বীকার হয়েছেন নবীগঞ্জ পৌরবাসী ও সিএনজি চালিত যানবাহন। কোরবানির গোস্ত রান্না ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে গ্রাহকদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে। ঈদকে সামনে রেখে সংস্কারের নামে গ্রাহকদের গ্যাস বন্ধ রাখায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ পরিলক্ষিত হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার গ্যাস ক্ষেত্র বিবিয়ানা থেকে নবীগঞ্জ পৌরসভাসহ দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হয়ে থাকে। ঈদুল আজহার আগের দিন ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়। ফলে সিএনজি চালিত যানবাহন গুলো রাস্তায় চলাচল করতে পারছেনা। এতে দূর্ভোগে পড়েছেন যাত্রিরা। বিবিয়ানা সূত্র জানায়, গ্যাস কুপের সংস্কার কাজের জন্য সরবরাহ বন্ধ হয়েছে। এদিকে, ঈদুল আজহা ও কোরবানির মুহুর্তে সংস্কার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনেকেই ঘটনাকে রহস্যজনক হিসেবে মনে করছেন। পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, মাইকিং করেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com