বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি সৈয়দ সায়েম

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য্য নিয়োগ দেয়া হয়েছে। সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ^বিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য তাকে উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নতুন উপাচার্য নিয়োগ পাওয়া প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ বলেন, আমি প্রথমেই আল্লাহ্ রাব্বুল আলআমিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমি যেন বিশ^বিদ্যালয়ের শিক্ষাসহ সব ক্ষেত্রে মান উন্নয়নে কাজ করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া চাই।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com