বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাঃ আসাদ হোসাইন (৩৭) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ডাঃ আসাদ হোসাইন (৩৭) কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত ইলিয়াছ হোসেনের ছেলে। পুলিশ জানায়- দায়রা জজ আদালতের ১২৯০/২২ মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকার অর্থদণ্ড ও দায়রা জজ আদালতের ৩১১/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাঃ আসাদ হোসাইন (৩৭) কে গ্রেফতার করে। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com