বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এডঃ মনজুর উদ্দিন আহমেদ শচীন্দ্র কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনীত

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শচীন্দ্র কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনীত হয়েছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সমাজসেবক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। গত ২৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- ওঘঝঙ২৮/০০০৫৩/২০১৭/১৮১০/৩১৫১ এর পরিপত্রে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তজম্মুল হোসেন চৌধুরীকেও মনোনীত করে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, মনজুর উদ্দিন আহমেদ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়া এলাকার সভ্রান্ত পরিবারের সন্তান এবং মোহাম্মদ তজম্মুল হোসেন চৌধুরী বানিয়াচং উপজেলার বাগজুড় গ্রামের কৃতি-সন্তান। নব-গঠিত কমিটিকে শচীন্দ্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com