বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে স্থান পেল হবিগঞ্জের জাকের অনিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে স্থান পেল হবিগঞ্জের জাকের আলী অনিক। সে শহরের সিনেমা হল (ঝিলপাড়) এলাকার বাসিন্দা। জানা যায়, ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার সন্ধ্যায় এ দল ঘোষণা করে বিসিবি। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে দুই দল কানপুরে দ্বিতীয় টেস্ট খেলছে। সাকিব আল হাসান অবসর নেওয়ায় এই স্কোয়াডে নেই। তিনি সম্প্রতি টেস্ট দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com