রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামে নদী ভরাট করে ঘর নির্মাণ

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত রইছ উল্লার পুত্র মোঃ আফজল মিয়া (৫০) এর বিরুদ্ধে শৈলা নদী ভরাট করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে গত ২৩ সেপ্টেম্বর একই গ্রামের মোঃ ইয়াওর মিয়া তালুকদারের পুত্র মোঃ শাহজাহান তালুকদার (৪২) হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদনপত্র দাখিল করেছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, পাঞ্জারাই মৌজার জেএল নং- ৬৩, খতিয়ান নং- ১, দাগ নং- ১, এর আনুমানিক ৪০/৫০ শতক জায়গার উপর ঘর নির্মান করেছে মর্মে মোঃ শাহজাহান তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৩/০১/২০২১ইং তারিখে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে তদন্ত পূর্বক মোঃ আফজল মিয়ার উপরে উল্লেখিত দাগ খতিয়ানের ১৫ শতক সরকারী ভূমি জবর দখল ও মাটি ভরাট করে ঘর নির্মানের সত্যতা পাওয়া যায়। পরবর্তী আদেশের নিমিত্তে হবিগঞ্জের জেলা প্রসাশক, হবিগঞ্জ বরাবরে মূল নথি প্রেরণ করেন। উক্ত মূল নথি প্রাপ্তির পর হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) ১৫ দিনের মধ্যে মোঃ আফজল মিয়াকে সরকারী জায়গা অবৈধ বেআইনি দখল পরিত্যাগ করার জন্য নোটিশের মাধ্যমে নির্দেশ প্রদান করেন। আদালতের আদেশ মোতাবেক তিনি ভূমির দখল পরিত্যাগ না করায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ারকে উক্ত ভূমি হতে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় হতে আদেশ জারী করা হয়। (স্মারক নং- ৪৪২(৭), তারিখ- ২৫/১০/২০২৩ ইং)। আদেশের ৬ মাসেও কোন প্রকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় অভিযোগকারী মোঃ শাহজাহান তালুকদার উক্ত স্মারকের আদেশের ফটোকপি নিয়ে গত ৩০ এপ্রিল নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন দেলোয়ারকে ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ প্রদান করেন। যার (স্মারক নং- ৫৫৬, তারিখ- ০৫/০৫/২০২৪ইং)
দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও অদ্যাবদি অবৈধ দখলদার মোঃ আফজল মিয়াকে সরকারী খাস খতিয়ানের ১৫ শতক ভূমি হতে উচ্ছেদ করার কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র দাখিল করা হয়েছে। দ্রুত এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com